সাভারে সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় সাভার উপজেলার বালুঘাট মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
‘
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় এনজিও সংস্থা ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গ্রাম আদালতের আইনি সুবিধা ও মামলা পরিচাল নার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের সাভা র উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়। তিনি বলেন, “প্রান্তিক মানুষ যেন কোনো ধরনের জটিলতা ছাড়া অল্প খরচে ও দ্রুত সময়ে ন্যায়বিচার পেতে পারেন, সে লক্ষ্যেই গ্রাম আদালত কাজ করে যাচ্ছে।”
উঠান বৈঠকে এনজিও সংস্থাটির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ও সমন্বয়কারী মো: তাজুল ইসলাম, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ও আইন উপদেষ্টা আকবর হোসেন, প্রকল্প সুপারভাইজার নাছিমা আক্তার এবং স্থানীয় প্রতিনিধি মো: মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা উল্লেখ করেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানী য় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা গেলে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

ঠাকুর প্রসাদ রায় সাভার (ঢাকা) প্রতিনিধি: 



















