Breaking News

সিংগাইরে গ্রাম আদালত পরিদর্শন করলেন যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান

​ঠাকুর প্রসাদ রায়, মানিকগঞ্জ প্রতিনিধি:
গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক মানুষের দ্রুত, নিরপেক্ষ ও বিনা খরচে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মা নিকগঞ্জের সিংগাইর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনা সংক্রান্ত সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদ র্শন করা হয়েছে।
আজ ২৭ জুলাই (সোমবার) সকাল ১১টায় অর্থ মন্ত্রণাল য়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (জাতিসংঘ-২ অধিশা খা) যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান এই পরিদর্শন কার্য ক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার নথি, সরাসরি ইউনিয়ন পরিষদে দায়েরকৃত মামলার বিবরণ, ফি সংক্রান্ত রেজিস্ট্রার, পত্র প্রেরণ রেজিস্ট্রার এবং ক্ষতিপূরণ আদায় রেজিস্ট্রারসহ গ্রাম আদালতের যাবতীয় দাপ্তরিক নথিপত্র সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়।
গ্রাম আদালতের স্বচ্ছতা, সুশৃঙ্খল পরিচালনা ব্যবস্থা ও সঠিক নথি সংরক্ষণ দেখে পরিদর্শনকারী দল গভীর সন্তো ষ প্রকাশ করেন।
পরিদর্শনের এক পর্যায়ে গ্রাম আদালতের সফল মধ্য স্থতায় উচ্চ আদালত থেকে প্রেরিত একটি নিষ্পত্তিকৃত মামলার রায় অনুযায়ী ভুক্তভোগী ছলিম মিয়া গ্রাম আদা লতের মাধ্যমে ক্ষতিপূরণের নগদ ৮০ হাজার টাকা বুঝে পান।
প্রতিনিধিদল উক্ত সফল কেস স্টোরিটি পর্যালোচনা ও গ্রহণ করেন।
দীর্ঘ আইনি জটিলতা ও অতিরিক্ত খরচ ছাড়াই অতি অল্প সময়ে পাওনা টাকা ফেরত পেয়ে ভুক্ত ভোগী ছলিম মিয়া সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাম আ দালত ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনকালে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির লিগ্যাল অ্যানালি স্ট ব্যারিস্টার মশিউর রহমান, মানিকগঞ্জ জেলা ম্যানে জার জহির উদ্দিন, সিংগাইরের সহকারী কমিশনার (ভূ মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন, সিং গাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহিনুর রহ মান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো.আজিজুল রহ মান এবং সিংগাইর উপজেলা কো-অর্ডিনেটর (ইউসি) উজ্জ্ব লা ক্লারা রায়।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান যুগ্ম সচিব ড. কা জী শাহজাহান বলেন,”গ্রাম আদালত গ্রামপর্যায়ের সাধা রণ ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কার্যকর ও বিশ্বস্ত বিচারব্যবস্থা।
কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত খরচ বা জটিলতা ছাড়াই মানুষ নিজ এলাকাতেই দ্রুত আইনি সেবা পাচ্ছেন।
এর ফলে যেমন স্থানীয়ভাবে প্রীতিপূর্ণ পরিবেশ বজায় থাক ছে, তেমনি উচ্চ আদালতগুলোর ওপর থেকেও মামলার বড় একটি চাপ কমছে।”
গ্রাম আদালতের সেবা প্রতিনিয়ত সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

About admin

Check Also

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধঃ বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডে এর আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা …