Breaking News

সিংড়ায় কবি-সাংবাদিকদের সাহিত্য আড্ডা

আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর):
নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে এই সভাঅনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নাটোর জজকোর্টের আইনজীবী, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আইন উপদেষ্টা, এডভোকেট বাকীবিল্লাহ রশীদী।

বই পাঠ করেন শিক্ষক এমরান আলী, সাংবাদিক ফজলে রাব্বি, শুভ সরকার, কবিতা আবৃত্তি পাঠ করেন কবি আ জাহার আলী, কবি আবুল হোসেন, কবি সামাউন আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অনির্বাণের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন আরিফ, মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধা রণ সম্পাদক রনজু আহমেদ. মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, সাংবাদিক মোতালেব
হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিংড়া মডে ল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলহাস কায়েম।

About admin

Check Also

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানের ঘোষণা ডিআইজি’র

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপুলিশ পরি দর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, …