মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট২৬) এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে।
পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটি হারা এলাকায় অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে জাহা জটির আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান।
এ সময় নিয়মিত টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাটি দেখতে পায়।
পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে পড়ে যাওয়া ওই ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে নিরা পদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে।
ভবিষ্যতেও মানুষের জীবন রক্ষায় এ ধরনের উদ্ধার অভি যান অব্যাহত থাকবে।#

Reporter Name 



















