মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা বাগেরহাট : সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মি ডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননি রাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযা ন পরিচালনা করে আসছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অব স্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি সংঘবদ্ধ দুষ্কৃতি কারী চক্র হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানা লার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পরবর্তীতে একই দিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় বি শেষ অভিযান ও শবপরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃ তিকারীকে আটক করা হয়। তারা উভয়েই খুলনার দাকো প উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিন ধরে চুরি ও ছিন তাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে, কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধর নের অভিযান অব্যাহত থাকবে।#

Reporter Name 



















