ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময় হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে।
গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা। উদ্ধার জেলরা হলেন, শরণ খোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো: হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দকোপ উপজেলার ইরাক শেখ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএ ফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থি তি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়। ডাকাতরা গুলি ছুরলে বনকর্মীরা পালটা গুলি ছুড়েন।
তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। ডাকাতরা পর বর্তীতে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

Reporter Name 



















