Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটক বাঘ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 04:05 pm, Sunday, 4 January 2026
  • 50 Time View
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট  :
বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগারটি অবশেষে উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের বিশেষজ্ঞ দল রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে সফলভাবে বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৌদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খাল পাড়সংলগ্ন বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে বাঘটি আটকে পড়েছিল।
খবর পাওয়ার পরপরই বন বিভাগের পক্ষ থেকে সতর্ক তামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং পুরো এলাকাটি ঘিরে রাখা হয়।
তিনি বলেন, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি ফাঁদে আটকে ছিল।
রোববার সকালে ঢাকা থেকে আগত বন বিভাগের ভেটে রিনারি সার্জনের তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। পরিস্থিতি বিবেচনায় ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে নিয়ন্ত্রণে এনে নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকালে বাঘটির শারীরিক অবস্থা প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে।
গুরুতর কোনো আঘাতের চিহ্ন না মিললেও চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বাঘটিকে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে খুলনা বা ঢাকার বন বিভা গের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস আরও জানান, উদ্ধার অভিযান চলাকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচা রীরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন।
জননিরাপত্তার স্বার্থে অভিযানের সময় ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়।
এদিকে বাঘ উদ্ধার হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, শিকারিদের পাতা ফাঁদে বাঘ আটকে পড়ার ঘটনাটি সুন্দরবনের বন্যপ্রাণী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।
করমজল টুরিস্ট পয়েন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ বিষয়ে বলেন, সুন্দরবন শুধু দেশের গর্ব নয়, এটি বিশ্ব ঐতিহ্য।
এখানে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। চোরা শিকারিদের পাতা ফাঁদ শুধু হরিণ নয়, বাঘসহ বিরল প্রাণীর জীবনকেও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। বন বিভাগ যে দ্রুততার সঙ্গে বাঘটি উদ্ধার করেছে, তা প্রশং সার দাবি রাখে।”
তিনি আরও বলেন, পর্যটক ও স্থানীয়দের সম্মিলিত সচে তনতা ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে অবৈধ শিকার ও ফাঁদ পাতা বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি।
এ ঘটনায় জড়িত চোরা শিকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বন বিভাগের অভিযান আরও জোর দার করা হবে।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটক বাঘ উদ্ধার

Update Time : 04:05 pm, Sunday, 4 January 2026