Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিব

  • Reporter Name
  • Update Time : 03:17 pm, Wednesday, 10 June 2026
  • 54 Time View
সাতক্ষীরা প্রতিনিধি।।
 সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্য ন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮থেকে  ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করে।
বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা  সম্ভব হয়নি বলে জানিয়েছে শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়ান সদর দপ্তর।
সূত্র আরো জানায়,পুশইন প্রতিরোধে বিজিবি ১৭ ব্যাটা লিয়ান একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
এরমধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়ন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে নিয়মিত অতিরিক্ত রাত্রিকালীন টহল, সীমান্ত এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঁশি,  লাইট ও মেঘা ফোনসহ বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া নদীপথে পুশ ইন ঠেকাতে সীমান্তবর্তী নদী এলা কায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতন তামূলক সভাও আয়োজন করা হচ্ছে।
যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে সার্বক্ষণিক দুই সেকশনের একটি কুইক রেস পন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল  শাহারিয়ার রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখ ণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের  অপচেষ্টা কঠোরভাবে প্র তিহত করা হচ্ছে বলে জানান তিনি।
রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, সীমান্ত বরাবর  মাইকিং ও  হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হ চ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।
সীমান্ত সুরক্ষায় বি জিবি ১৭ ব্যাটালিয়ান সব সময় সতর্ক রয়েছে।
About Author Information

Popular Post

শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিব

Update Time : 03:17 pm, Wednesday, 10 June 2026