Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সুন্দরবন রক্ষা ও উপকূলীয় জীবিকা টেকসই করতে মোংলায় নাগরিক সংলাপ

  • Reporter Name
  • Update Time : 03:12 pm, Saturday, 25 July 2026
  • 60 Time View
মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে মোংলায় অনুষ্ঠিত দিনব্যাপী নাগরিক সংলাপে।
বক্তারা বলেন, সুন্দরবনকে রক্ষা করতে হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বন নির্ভর মানুষের বিকল্প কর্মসং স্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
শনিবার (২৫ জুলাই ২৬) সকালে মোংলা উপজেলা পরি ষদ অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠি ত হয়।
পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটা রকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটার কিপার্স বাং লাদেশ যৌথভাবে ‘People’s Mandate: Manifesto to Action’ সিরিজের অংশ হিসেবে এ আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, সুন্দরবনে জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের প্রজনন মৌসুমে প্রথমবারের মতো বননির্ভর জেলেদের জন্য সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এ সময় সুন্দরবনের ওপর নির্ভরশীল ৮ হাজার ২৭১ টি জেলে পরিবারের জন্য ৬৬১ টন চাল বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি সুন্দরবনে দস্যুতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং বননির্ভর মানুষের জীবন মান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগে বিকল্প কর্মসং স্থান সৃষ্টির কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। তাই পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন উভয় বিষয় কে সমন্বয় করেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সংলাপের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ধরা-এর কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আমীর এজাজ খান ও মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন, উপজেলা বিএনপির সভা পতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুল নার সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ এবং সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস।
এ সময় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রিভা র বাংলা সম্পাদক ও ধরা-এর কেন্দ্রীয় নেতা ফয়সাল আহমেদ।
স্বাগত বক্তব্য দেন সচেতন ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. নূর আলম শেখ।
দুপুরে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র’।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি কর পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এতে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্য ক্ষ অধ্যাপক কে এম রব্বানী।
বিশেষ অধিবেশনে বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, উপকূলীয় সাংবা দিকতা গবেষক রফিকুল ইসলাম মন্টু, ব্রাইটার্স ফাউন্ডে শনের সভাপতি ফারিহা অমি, সাইদুর রহমান সিয়াম, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলা দার, ডলফিন সংরক্ষণ দলের নেতা ইস্রাফিল বয়াতি, কমলা সরকার, ডলার মোল্লা, শাহীন খলিফা ও আরা ফাত দূর্জয়সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্ত বায়নে সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও উন্ন য়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বা রোপ করেন।
দিনব্যাপী সংলাপে পরিবেশবিদ, গবেষক, নাগরিক সমা জের প্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, জেলে প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, জাতীয় নির্বাচনের আগে রাজনৈ তিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ‘Manifesto Talk’ আয়ো জন করা হয়েছিল।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া পরিবেশবিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে ‘People’s Mandate: Manifesto to Action’ শিরোনামে ধারাবাহিক নাগরিক সংলাপের আয়োজন করা হচ্ছে।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সুন্দরবন রক্ষা ও উপকূলীয় জীবিকা টেকসই করতে মোংলায় নাগরিক সংলাপ

Update Time : 03:12 pm, Saturday, 25 July 2026