কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপ জেলার সুফলাকাটি ইউনিয়নের গৃহধরনগর গ্রামে সৎ ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল এবং মুরগির খামার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেমের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে বেলা ৩টার দিকে গৃহধরনগর গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে আবুল কাশেমের মালিকানাধীন জমি, মৎস্যঘের ও মুর গির খামারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
একই সঙ্গে জমি জোরপূর্বক দখলেরও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে তার সৎ ভাই মৃত হাসেম আলী সরদারের ছেলে মহাতাপ সদ্দারসহ অজ্ঞা তনামা কয়েকজনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মহাতাপ সদ্দারকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আবুল কাশেম জানান, থানায় অভিযোগ দায়ে র করে কোন ন্যায় বিচার পায়নি, পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার উদ্দেশ্যদীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালের ১ জুন ও ৮ জুলাই তাকে হত্যার হুমকি, গুমের ভয় দেখানো, জমি জবরদখলের চেষ্টা এবং তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও ওঠে।
এ ঘটনায় তিনি যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যা জিস্ট্রেট আমলি আদালতে ন্যায়বিচারের আশায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন গৃহধরনগর গ্রামের মৃত বারেক সদ্দারের ছেলে সিরাজুল সদ্দার (৪২), মৃত হাসেম সদ্দা রের ছেলে মহাতাপ সদ্দার (৪৫), আলতাফ সদ্দার (৪৩), মশিয়ার সদ্দার (৫০) এবং ইমান আলী সদ্দারের ছেলে বিল্লাল (৩৫)।
মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
আবুল কাশেম অভিযোগ করেন, বিচারাধীন মামলার বিষয়বস্তু থাকা সত্ত্বেও অভিযুক্তরা গত ২৫ মে তার জমি, মৎস্যঘের ও মুরগির খামার জোরপূর্বক দখল করে নেয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্ত ভোগী আবুল কাশেম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপ ক্ষের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Reporter Name 



















