Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

  • Reporter Name
  • Update Time : 03:43 pm, Sunday, 6 September 2026
  • 119 Time View
‎‎মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধি:
‎ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা গেছে উপজেলার  তাহেরহুদা ইউনিয়নের রামনগর, ভায়না ইউনিয়নের তৈলটুপি, দৌলতপু র ইউনিয়নের সোনাতনপুর, ভূইয়াপাড়া, কাপাশহাটিয়া গ্রামে র ভাতুড়িয়াসহ  বিভিন্ন এলাকার মাঠে এখন আগাম  শিমের চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন হচ্ছে এবং  বাজারে এর উচ্চমূল্য পাওয়ায় চাষিরাও বেশ খুশি।
ওইসব এলাকার ৩০-৩৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও এসব এলাকায় বাড়ির আঙিনা য় ও পতিত জমিতে পরিবারের চাহিদা মেটানোর জন্য শিম চাষ হতো।
অন্যান্য ফসলের চেয়ে শিম চাষ করে বেশি লাভ বান হওয়ায় এখন বাড়ির আঙিনা পেরিয়ে গ্রামের মাঠ জুড়ে হচ্ছে শিম চাষ। হাইব্রীড জাতীয় শিম হাবিল আর রূপবান শিম চাষে বেশী ফলন হওয়ায় চাষিররা এই দুইটা জাত বেশি করে লাগিয়েছেন।
আগাম সবজি হিসেবে শিমের চাহিদা বে শি থাকায় বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
‎
রামনগর গ্রামের রুস্তম আলী বলেন, ভাদ্র  মাসের প্রথম সপ্তা হ থেকেই তাদের খেতে আগাম শিম উঠতে শুরু করেছে। ‎তি নি আরও বলেন ,যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়, তেমনি গ্রাহকদের কাছে তার চাহিদাও বেশি থাকে, সে কথা ভেবে এবারও তিনি জমিতে আগাম শিম চাষ করেছেন।
এবার তাঁর ১২ কাঠা জমিতে শিম চাষ করে এখন পর্যন্ত ২৫ হাজার টাকার শিম বিক্রি করেছেন।
‎
তাদের মতো আগাম শিম চাষে লাভবান হওয়া একই গ্রামের এক নারী  বলেন, এবার ফলন ও দাম ভালো পেয়ে তার সং সারের অভাব দূর হয়েছে। তার এ সাফল্যে গ্রামের অন্য গৃহি ণীরাও আগাম সবজি হিসেবে শিম চাষে আগ্রহী হচ্ছেন।
‎
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবছর ৪১ হেক্টর জমিতে আগাম সবজির চাষ করছেন কৃষকরা, এরমধ্যে রয়েছে শিম, বেগুন, লালশাক, পুঁইশাক ও টমেটোর চাষ।
‎
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর  বলেন, সাধারণত আগাম সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে।
তবে কৃষকেরা এখন সচেতন হওয়ায় যেকোনো সমস্যায় তারা সরাসরি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নেন। এবার চলতি মৌসুমের শুরুতেও শিমখেতে ছত্রাক ও পোকামাক ড়ের আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভালো হচ্ছে।

অন্য বছ রের তুলনায় এবার দামও ভালো। তিনি আশা প্র কাশ করেন ধীরে ধীরে এই আগাম সবজির আবাদ আগা মীতে আরও বাড়বে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

Update Time : 03:43 pm, Sunday, 6 September 2026