Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু

হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 01:47 pm, Tuesday, 8 September 2026
  • 69 Time View
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পতিত পুকুর থেকে মানসিক ভার সাম্যহীন এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার দৌল তপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মখলেছুর রহমান ঝন্টু মাস্টারের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত মুরাদ আলীর সন্তান সাদুল্লা ওরফে দোলা (৪০) এর বলে জানিয়েছে স্বজনরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোড়াখালী গ্রামের একটি পতিত পুকুরের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুকুরে খোঁজাখুজি করার পর একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি  উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
দোলার স্বজনরা জানান, গত তিনদিন আগে সে বাড়ি থেকে হারিয়ে গেছে, বহু খোজাখুজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। তারা আরও বলেন মাঝে মাঝে সে এরকম হারিয়ে যেত পরে আবার কয়েকদিন পরে বাড়ি ফিরে আসত।
এবার আর আসেনি। তার মৃগী রোগ ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানাগেছে। ধারণা করা হচ্ছে গত তিনদিন আগে বাতাবি লেবু পাড়তে গিয়ে সে পুকুরে পড়ে গিয়েছিল।
তবে কখন পানিতে পড়েছিল তা এখনো সঠিক করে জানা সম্ভব হয়নি। এব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন দৌলতপুর ইউনিয়নের ভোড়াখালী গ্রামের একটি পরিত্যাক্ত পুকুর থেকে সাদুল্লা @ দোল্লা (৪০) নামে এক মানসিক ভারসাম্য হীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তার বাড়ি পার্শবর্তী রাধানগর গ্রামে। মরদেহটি পোষ্টমর্টামের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

About Author Information

Popular Post

কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার

হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : 01:47 pm, Tuesday, 8 September 2026