ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মামলা তুলে নিতে মিজানুর রহ মান সোনা (৬০) এর ওপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে মাম লার বিবাদীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের কিসমত ঘোড়াগাছা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহত মিজানুর রহমান একই গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
তিনি হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছে।
আহত মিজানুর রহমান বলেন, আমি প্বার্শবর্তি কুল্ল্যগাছা বাজার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলাম এসময় কিস মত ঘোড়াগাছা গ্রামের পিন্টুর দোকানের সামনে পৌঁছালে কনক আমার সাইকেল থামিয়ে পথরোধ করে মামলা তুলে নিতে চাপ দেয় তখন আমি অস্বীকৃতি জানায়।
এসময় দোকানে বসে থাকা বোরহান, মশিয়ারসহ ৫/৬জন আমাকে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে। তখন আমার চেচামেচিতে পাশের কয়েকজন দৌড়ে এসে আমাকে জানে রক্ষা করে।
সেসময় তারা বার বলতে থাকে মামলা তুলে না নিলে জানে মেরে ফেলা হবে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মিজানুর রহমান সোনার বাড়িতে ২০২৪ সালে বিবাদীরা বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘরে লুটপাট ভাংচুর ও মারধরের ঘটনা ঘটায়।
সেই ঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি জি আর মামলা করে যার নং ১৯৭/২০২৪, বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এই মামলাটি কোর্ট থেকে তুলে নিতে ওই গ্রামের মশিয়ার, কনক, বোরহান, তো তাসহ বেশ কয়েকজন মামলাটি তুলে নিতে বিভিন্ন সময় বাড়ির আশেপাশে গালিগালাজ করে, মাঝে মধ্যে ইট-পাট কেল ছোড়ে এবং জানে মেরে ফেলার হুমকী দেয়।
জীবনের ভয়ে মিজানুর ও তার পরিবারের লোকজন সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়না এবং তার ছোট ভাই শাহীন কবি র ঝলক তাদের ভয়ে দীর্ঘদিন বাড়িতে আসতে পারে না। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিজানুর রহমান সোনাকে তারা রাস্তায় ফেলে মারধর করেছে।
এছাড়া আহত মিজানুর রহমান কে চিকিৎসার জন্য দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যেতে চাইলে বিবাদীরা তাতে বাধাঁ দেয়, কোন ভ্যান, ইজি বাইক চালক ভয়ে আহত মিজানুর কে হাসপাতালে নিয়ে যেতে চাইনা।
পরে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী কে জানালে তিনি পুলিশ পাঠিয়ে তাদের হাসাপাতালে ভর্তি করার ব্যবস্থা করেণ বলে আহতের স্বজনরা
জানান। এই ঘটনায় হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফি কার আলী বলেন আমি বিষয়টি শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেছি।
মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন বসাবসি করে মিমাংশার চেষ্টা করছি। মামলা দিলে দূর্বল ধারায় আটকানো মুশকিল হবে বলে জানান। তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Reporter Name 



















