ঝিনাইদহ প্রতিনিধিঃ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনা ইদহের হরিণাকু-ুতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা প্রশা সনের আয়োজনে শহরের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলে জ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈ য়দজাদী মাহবুবা মঞ্জুর
মৌনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বিশেষ অ তিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ প্র শাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হোসেন বলে ন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জন প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংসে র মুখে ফেলে। অন্যদিকে মাদক ও জুয়া সমাজ ও পরিবারে অপরাধ ও অস্থিরতা বাড়ায়।”
তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আ ব্দুল মজিদ ‘সমাজ থেকে মাদক, যৌতুক, আত্মহত্যা ও
বাল্যবিবাহ নির্মূলে তরুণ প্রজন্মকে’ সচেতন করার আহ্বান জানান।
এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার স্বত্বাধিকারী জুয়েল রানা শিক্ষার্থীদের দিক নির্দে শনা ও গঠন মূলক বক্তব্য শুনান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিণাকু-ু উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকু-ু থানা অফিসার ইনচার্জ মাসু ম খান, উপজেলার সালেহ বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী।
এসময় উপজেলা প্রশাসনের কর্মক র্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলে কট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















