Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

১৫ বছর সংস্কারহীন সড়ক,কাদায় দুর্ভোগঃনিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া

  • Reporter Name
  • Update Time : 04:43 am, Monday, 10 August 2026
  • 77 Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপ জে লার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মহাসড় ক  সংলগ্ন থেকে ভূঁইয়া  বাড়ি জামের মজিদ পর্যন্ত সড় কটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ইট ও মেরামতের কাজ না হওয়া য় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

সাম্প্রতিক বৃষ্টি তে এসব গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে।

বিশেষ করে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের কাদামা টির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে নানা সমস্যা।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব সদরদী গ্রামের মোঃ জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থে কাদামাটির ওপর মাটি বালু দিয়ে ভরাট ক রে সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।৯ আগস্ট  বিকেলে এই বালি দিয়ে ভরাট করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কা ছে দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

সাময়িকভাবে হলেও জিন্নাত আলী ভূঁইয়ার উদ্যোগে মাটি ভরাট করায় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির অব স্থা খারাপ।

বৃষ্টি হলে কাদার কারণে হাঁটাচলা করাই কঠিন হয়ে যায়। জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে মাটি দিয়ে রাস্তা চলা চলের উপযোগী করার চেষ্টা করেছেন—এতে আমরা উপ কৃত হয়েছি।”

এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

দ্রুত ইট, খোয়া ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

১৫ বছর সংস্কারহীন সড়ক,কাদায় দুর্ভোগঃনিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া

Update Time : 04:43 am, Monday, 10 August 2026