Breaking News

৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি আর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তিতে যখন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, ঠি ক সেই সময়েই সম্ভাবনার এক ভিন্ন দিগন্ত দেখাচ্ছেন রাণীশংকৈল উপজেলার এক তরুণ উদ্ভাবক।

স্বল্প খরচে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে রতন মহ ন্ত তৈরি করেছেন ব্যাটারিচালিত মোটরসাইকেল, যা ইতো মধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রতন মহন্ত বলেন, শুরুর দিকে অনেকেই আমার কাজ নিয়ে হাসাহাসি করেছে।

কেউ বিশ্বাসই করতে চায়নি যে এই বাইক চলতে পারে। কিন্তু আমি হাল ছাড়িনি। এখন যখন তেলের জন্য মানুষ ভোগান্তিতে পড়ছে, তখন তারাই এসে আমার কাজের প্রশংসা করছে।

তার এই সাফল্য দেখতে প্রতিদিনই ভিড় জমছে তার বাড়ি তে। অনেক মোটরসাইকেল চালক ইতোমধ্যেই নিজেদের বাইক ব্যাটারিচালিত ব্যবস্থায় রূপান্তরের আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি একটি বাস্তবস ম্মত বিকল্প হিসেবেই দেখছেন অনেকে।

রতনের প্রতিবেশী আবু হানিফ বলেন, তেল কিনতে আমা দের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অথচ রতন খুব সহজেই চলাফেরা করছে, খরচও অনেক কম। আমিও এখন আমার বাইক ব্যাটারিতে রূপান্তরের কথা ভাবছি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, নাজমুল ও আক্তার বলেন, বর্ত মানে তেলের সংকট আমাদের জন্য বড় ধরনের ভোগা ন্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তবুও নিশ্চয়তা থাকে না তেল পাব কি না। এতে করে দৈনন্দিন কাজকর্ম, বিশেষ করে যাদের চলাফেরার জন্য মোটরসাইকেলের ওপর নির্ভর করতে হয়, তাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে রতনের এই ব্যাটারিচালিত বাইক আ মাদের কাছে নতুন আশার মতো মনে হয়েছে।

খুব কম খরচে যদি ১০০-১২০ কিলোমিটার চলা যায়, এ টা সত্যিই বড় একটা সুবিধা। এতে যেমন খরচ কমবে, তেমনি তেলের জন্য ভোগান্তিও কমে আসবে।

তারা আরও বলেন, আমরা নিজের চোখে বাইকটা চলতে দেখেছি, যা আমাদের আরও বেশি আগ্রহী করে তুলেছে।

ভবিষ্যতে যদি এই প্রযুক্তি আরও উন্নত করা যায় এবং সহজভাবে সবাই ব্যবহার করতে পারে, তাহলে এটি সাধা রণ মানুষের জন্য একটি কার্যকর বিকল্প হয়ে উঠবে।

আমরা আশা করি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন উদ্ভা বনকে সহযোগিতা করবে। যাতে রতনের মতো আরও তরুণ সামনে এগিয়ে আসতে পারে।

এ বিষয়ে রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মিঠুন বলেন, রতনের এই কাজটা সত্যি অনেক ভা লো লাগছে।

এত কম খরচে যদি একটা বাইক চলে, তাহলে এটা আমা দের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আস বে। এখন তেলের জন্য যে ভোগান্তি, সেটা কমাতে এই ধরনের উদ্যোগ খুব দরকার।

আমি মনে করি তাকে যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে সে আরও ভালো কিছু করতে পারবে এবং এলা কায় এমন নতুন কিছু করার আগ্রহও বাড়বে।

এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদি জা বেগম বলেন, রতন মহন্তের এই উদ্যোগ সত্যিই প্রশং সনীয়। তিনি যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দিয়েছেন তা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।

বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তার এই ব্যাটারিচা লিত মোটরসাইকেল একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

এমন উদ্যোগকে উৎসাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবে চনা করব।

 

 

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …