চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসা য়ী, সাজাপ্রাপ্ত ও পরো য়ানাভুক্ত আসামীসহ মোট ১০ জন আটক করা হয়েছে।
এ অভিযানে ২০ (বিশ) লিটার চোলাই মদ উদ্ধার এবং মাদক বহনের দায়ে একজনকে মোবাইল কোর্টে ১৫ দিনে র বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গত ৩ মে থেকে ৫মে পর্যন্ত একাধিক স্থানে এসআই ও এএসআইরা সংগীয় ফোর্স নিয়ে এ যৌথ অভিযান পরি চালনা করেন। 
আটককৃতরা হলেন আক্তার হোসেন (৪০) ও মনিরুল ইসলাম (৩৪)-কে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন সিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরো য়ানাভুক্ত আরও ৮ জন আসামি আটক হয়।
এছাড়া মাদক বহনের দায়ে নাহিদ হাসান (৩০)-কে মোবা ইল কোর্টে সাজা প্রদান করা হয়। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ বলেন,,সন্ত্রাস,মাদক,চোরাচালানের সাথে জড়িত দের কোন ছাড় নেই। আইন-শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যা হত থাকবে।

Reporter Name 



















