Breaking News
Oplus_131072

সাতক্ষীরাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের সমস্যা নিরসন এবং মানোন্নয়নে দ্রুত পদ ক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা-২ আস নের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে তিনি সামেক হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় বক্তৃতা করেন।

পরে তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

মতবিনিময় সভায় মেডিকেল কলেজ হাসপাতালের পরি চালক ডা: কুদরত- ই খুদা সংসদ সদস্যের কাছে হাসপা তালের বিদ্যমান নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

এসময় পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম পরি চালনার জন্য প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট রয়েছে। বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি দীর্ঘ দিন ধরে অচল হয়ে পড়ে আছে।

শুরু থেকেই নষ্ট হয়ে পড়ে আছে কিডনির পাথর ভাঙ্গা মেশিনটি। যেটি এই অঞ্চলের মানুষের জন্য খুবই জরুরী।

সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে কিডনি ডায়ালাইসিস বিভাগে। এখানে থাকা ১৯টি মেশিনের মধ্যে মাত্র ৩টি সচল রয়েছে, বাকি সবকটিই অচল।

ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সাবমেক হাসপাতালের বর্তমান অবস্থা সরেজমিনে পর্য বেক্ষণ করে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সা তক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মা নুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা।

সাতক্ষীরা জেলা মানুষের পাশিপাশি পার্শ্ববর্তী জেলা থেকে অনেক

মানুষ এখানে আসেন চিকিৎসা সেবা নিতে। কাজেই এখা নে মানুষ এসে তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাবে না এটা হতে পারে না।

সাতক্ষীরাবাসীর স্বাস্থ্য সেবার মানেন্নয়নে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তিনি আন্তরিকতার সাথে সেবা প্রার্থী দের চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতালে কর্মরত চিকিৎস্যকদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, হাসপাতালের অচল যন্ত্রপাতি বিশেষ করে কিডনি ডায়ালাইসিস মেশিনগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

একই সাথে জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত প্রয়োাজনীয় চিকিৎসক নিয়োগ বা পদায়নের ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে।

মতবিনিময় সভায় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই খুদা, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েব আমির শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটা রি প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাও লানা হাবিবুর রহমান প্রমুখো।

এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের সকল বিভা গের চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের চিকি ৎসার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের শৃঙ্খলা ও সে বার মান নিশ্চিতে চিকিৎসক ও স্টাফদের আরও আন্তরি ক হওয়ার আহ্বান জানান।

 

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …