Breaking News

জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন

ডেস্ক নিউজ:মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহ মদকে (বীর বিক্রম) সভাপতি করে নয় সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থা য়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপ মো: নুরুল ইসলাম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নাম উত্থাপন করেন।
পরে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় সং সদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার এ কমিটির সভাপতি নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান,বিরোধী দলীয় নেতা ডা:শফিকু র রহমান,ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামা ল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ,গয়েশ্বর চন্দ্র রায়, মো: নুরুল ইসলাম,জয়নুল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।  (সূত্র বাসস)

About admin

Check Also

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক:মজিবুর রহমান মঞ্জু, 

ডেস্ক নিউজ:আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ার ম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন নির্বাচনী অঙ্গীকার পুরণে …