Dhaka , Friday, 6 November 2026
সর্বশেষ:
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন !! ঝিকরগাছায় বিএনপি নেতার গণসংযোগ, লিফলেট বিতরণ  প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী।  ঝিকরগাছা বিএনপি’র দোয়া অনুষ্ঠান মাঠেই তাদের পাঠশাল,কৃষাণ-কৃষাণীরাই শিক্ষার্থী ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালাতক ২জন  চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জ্বলের পিতার মৃত্যু নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন

ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের দু।র্ভোগ লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদু ল হাবিব দুলু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সংকট মোকাবিলায় সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে মানুষের আয়-রোজ গার বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব, নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
About Author Information

Popular Post

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

Update Time : 2 Hours Ago