আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকর গাছা উপজেলার মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদার হোসেন আবদার গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
৬ নভেম্বর শুক্রবার বিকালে তিনি বিপুল সংখ্যক সমর্থ।ক,দ লীয় নেতাকর্মীসহ এলাকাবাসীকে সাথে নিয়ে স্থানীয় কায়েম কোলা বাজার ও যশোর-কায়েমকোলা বাজারে পৃথক পথ সভা ও গণসংযোগ করেছেন।
মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরুণ এই নেতা গণসংযোগ কালে ভোটার সমর্থকদের দোয়া কামনা করে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফ লেট বিতরণ করেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি দলীয় মনোনয়ন ও এলাকা বাসীর সমর্থন প্রত্যাশা করেন।
তিনি মাগুরা ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসে বে গড়ে তুলতে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কে এম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ 


















