বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমি টির সদস্য, সাবেক সফল রাজনীতিবিদ, সফল মন্ত্রী ও যশো রের কৃতী সন্তান প্রয়াত জননেতা জনাব তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঝিকরগাছা পৌর সদরের মোবারক শাহ জামে মসজিদে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উ দ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএ নপির সাবেক আহ্বায়ক জ্যৈষ্ঠ রাজনীতিবিদ মোর্তজা এলা হি টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসা ন সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সর দার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রা শেদুল মমিন সুজন ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি না জমুল হক নাজু,পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলা, পৌর বিএ নপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রাজ নৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কে এম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ 


















