চৌগাছা (যশোর)প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা পৌর সভার সাবেক কাউন্সিলর সোহেল আক্তার উজ্জ্বলের পিতা সন্তোষ মন্ডল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর আ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সন্তোষ মন্ডল পৌরসভার জিওলগাড়ী (বেলে মাঠ) গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে সাবেক কাউন্সিলর উজ্জ্বল জানান, বৃহস্প তিবার সকালে হঠাৎ করে বাবা জ্বরে আক্রান্ত হয়ে চরম অ সুস্থ হয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে চৌগাছা সরকারি হাসপাতাল পরে যশোর ইবনে সিনা হাসপাতাল এবং সন্ধ্যার পর আ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় তিনি মারা যান।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই মর হু মের গ্রামের বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভাকাঙ্খীরা ছুটে যান এবং শোকাহত পরিবারকে সান্তনা দেন।
শুক্রবার বেলা ১১ টায় বেলে মাঠ জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারি বারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

চৌগাছা (যশোর)প্রতিনিধি ॥ 


















