Breaking News

ঝিকরগাছায় গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতের মিডিয়া বিভাগের ইফতার মাহফিল 

কে এম ইদ্রিস আলী, স্টাফ রির্পোটার,যশোর:
ঝিকরগাছা উপজেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় সোমবার ১৫ মার্চ ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, জামায়াতের মিডিয়া বিভা গের প্রধান মোঃ আবিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আমীর মাওলানা আ ব্দুল আলীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন,  ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপ তি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইস লাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, রিপোটার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, এ্যাড. হাবিব কাইসার বিন সাইদ ও সাবেক পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হুসাইন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল গণমাধ্যম কর্মীগণ।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …