সাতক্ষীরা প্রতিনিধি:
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাত ক্ষীরার সাতটি উপজেলার প্রার্থী তালিকা প্রকাশ করেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ মার্চ) রাতে জেলা জামায়াতের আমির ও
নির্বাচন বিভাগীয় দায়িত্বশীলদের স্বাক্ষরিত এক বিজ্ঞ প্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওঃ আজিজুর রহামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত
তালিকায় দেখা গেছে, প্রতিটি উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানÑএই তিন পদেই একক প্রার্থী মনোনীত করেছে সংগঠনটি।
প্রকাশিত তালিকা অনুযায়ি , তালা উপজেলায় চেয়ারম্যা ন পদে ডা. মাহমুদুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।
তাঁর সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক গাজী সুজাআত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন।
কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে মাওলানা ওমান গণি, ভাইচ চেয়ারম্যান পদে মাওলানা কামারুজ্জামান ও মহিলা ভাইচ চেয়াম্যান পদে মাহফুজা বেগম, সদর উপ জেলায় চেয়ারম্যান পদে শহিদ হাসান, ভাইচ চেয়ার ম্যান পদে প্রভাষক মো. ওমর ফারুক ও মহিলা ভাইচ চেয়াম্যা ন পদে রাজিয়া সুলতানা, আশাশুনি উপজেলায় চেয়ার ম্যান পদে মাওলানা নূরুল আবছার, ভাইচ চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাই চ চেয়াম্যান পদে শরিফা মনির, দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে মাহবুবুল আলম, ভাইচ চেয়ারম্যান পদে হাফেজ এমদাদুল হক ও মহিলা ভাইচ চেয়াম্যান পদে নাসরিন সুলতানা, কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহামান, ভাইচ চেয়ারম্যান পদে অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইচ চেয়াম্যান পদে জয়নাব পারভীন, শ্যামনগর উপজে লায় চেয়ারম্যান পদে মাওঃ আব্দুর রহমান, ভাইচ চেয়া রম্যান পদে মাওঃ মঈনুদ্দীন মাহমুদ ও মহিলা ভাইচ চেয়া ম্যান পদে প্রভাষক নুরুন্নাহ্রা ইাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের প্রায় সবাই বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন। জেলা কর্মপরিষদ সদস্য থেকে শুরু করে উপজেলা আমির কিংবা জেলা
মহিলা বিভাগীয় সেক্রেটারিদের নাম দেখা গেছে এই তালিকায়।
অভিজ্ঞ এবং সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই নির্বাচনের মাঠে নামাচ্ছে দলটি।
মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি প্রার্থীদের প্রচার-প্রচা রণার বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীরা এখন থেকে সংশ্লিষ্ট উপজেলা সংগঠনের সঙ্গে সমন্বয় করে অনলাইন ও ডি জিটাল মাধ্যমে প্রচার চালাতে পারবেন।
বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন ও ব্যানার ব্যবহারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনী ডামাডোল এখনো সেভাবে শুরু না হলে ও সাতক্ষীরায় জামায়াতের এই আগাম প্রার্থী ঘোষণা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়ে ছে।
সাতক্ষীরা সদর উপজেলা থেকে শুরু করে শ্যামনগর পর্যন্ত প্রতিটি জনপদে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা জানান দিতেই এই আগাম প্রস্তুতি বলে মনে কর ছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
Bartabd24.com সব খবর সবার আগে