Breaking News

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছায় আসন্ন এস.এস.সি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে এক মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ।

এসময় তিনি এস.এস.সি পরীক্ষার সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়ে গুরুত্ব পূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “পরীক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই সকল শিক্ষক, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মক র্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” সভায় পরীক্ষার সময়সূচি, দায়ি ত্ব বণ্টন, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষা র্থীদের সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনি য়ম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল আলম, ঝিকর গাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচা রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …