মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | বাগেরহাটের মোংলায় এক শিক্ষককে মারধর করে চাঁদা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মাওলানা মুহাম্মাদ রিয়াজুল ইসলাম মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তদের অত্যাচারে বর্তমানে ওই শিক্ষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা পৌরসভার পূর্ব শেহা লাবুনিয়া বঙ্গবন্ধু সড়ক (মনপুরা) এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষক মাওলানা মুহাম্মাদ রিয়াজুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আস ছিল দক্ষিণ মালগাজী এলাকার সোহাগ ও জাহাঙ্গীর মল্লি কসহ একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জা না লে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ মে রাত আনুমানিক ৮টার দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে।
এ সময় চাঁদার টাকা না দেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার মাথা, বুক, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
ভুক্তভোগীর দাবি, মারধরের একপর্যায়ে অভিযুক্ত সোহাগ তার পাঞ্জাবির পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং বাকি টাকা ৭ দিনের মধ্যে না দি লে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অব স্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় এই অভি যোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ কর ছে। স্থানীয় সচেতন মহল একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা করেছেন।#

Reporter Name 



















