নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা র বিভিন্ন পশুর হাটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বা ভাবিক রাখা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল টাকা ও চাঁদাবাজি প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ।
পশু হাটগুলোতে কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে কেউ জড়িত থাকলে তাকে বিন্দুমাত্র ছাড় দেযা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এতথ্য জানানো হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফু ল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু র হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থে কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাটগুলোতে সাদা।পোশাকে পুলিশ মোতায়েনসহ গোয়ে ন্দা নজরদারি জোরদার করা হবে।
ঈদ ও পশুর হাট সামনে রেখে জাল টাকার লেন দেনের প্রবণতা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
একইসঙ্গে ব্যাংকসমূহকে পশুর হাটে জাল টাকা শনাক্ত করণে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতা দের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাটে দায়িত্বরত স্বেচ্ছাসেব কদের।পরিচয়পত্র (কার্ড) প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে সহজে সবাই তাদেরকে সনাক্ত করতে পারে।
এছাড়াও সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড করা যাবে না।
একই সঙ্গে জেলার সকল পশুর হাটে রাতে পর্যাপ্ত আ লোকসজ্জা, বিশুদ্ধ খাবার পানি, মাস্ক ও।স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা করলে, অতিরিক্ত টোল আদায় কিংবা অসাধু কার্যক্রমের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনসাধারণের ভোগান্তি এড়াতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলের আন্তরি ক সহযোগিতা কামনা করেন।
সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিরসন, জাল টাকার বিস্তার রোধ, স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক ব্যবস্থা পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ডিআ ইও-১, ডিএসবি, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পশুর হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তারা ও সংশ্লিষ্ট স্টে কহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।

Reporter Name 



















