যশোর প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও Bartabd24.com এর কেশবপুর প্রতিনিধি পরেশ দেব নাথের শুভ জন্মদিন উপলক্ষে কেশবপুরের সাংবাদিক, সুধীজন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে।
আজ ১লা জুন তার শুভ জন্মদিন। ইংরেজি ১৯৫৯ সা লের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
৩ দশক ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত পরেশ চন্দ্র দেব নাথ কেশবপুরের গণমাধ্যম জগতের একজন সুপরিচিত, সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্ব।
তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা, ন্যায় নিষ্ঠ অবস্থান এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধা রণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় সাংবা দিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাং স্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা, সামা জিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে তাঁর সক্রিয় অংশ গ্রহণ ও দিকনির্দেশনা সর্বমহলে প্রশংসিত।
একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের পাশে থেকে তাদের উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছেন।
সহকর্মীদের মতে, পরেশ চন্দ্র দেব নাথ একজন সৎ, বিনয়ী, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব কেশব পুরের সাংবাদিক সমাজকে সমৃদ্ধ করেছে।
সত্য ও ন্যা য়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছে। চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার পর সাংবা দিকতা জীবনে আরও জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছেন।
এ উপলক্ষে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পরেশ দাদা আমাদের প্রেসক্লাবের একজন অভিভাব কতুল্য ব্যক্তি।
তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্ত রিকতা আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, একজন মানবিক ও সৎ মানুষ হিসেবেও সকলের শ্রদ্ধাভাজন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করছি।” কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু আরও বলেন,“পরেশ চন্দ্র দেবনাথের মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক সমাজের জন্য এক মূল্যবান সম্পদ। তাঁর কর্মময় জীবন ও অবদান আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুক রণীয় হয়ে থাকবে।
আমরা আশা করি তিনি আগামী দিনগুলোতেও সাংবা দিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবেন।”
জন্মদিনের এই আনন্দঘন দিনে কেশবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, এবং পারিবারিক সুখ-শান্তি, কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করা হয়েছে।
শুভ জন্মদিন পরেশ দেবনাথ। আপনার আগামী দিনগুলো হোক সুস্থতা, সুখ, সাফল্য ও সম্মানে ভরপুর।

Reporter Name 



















