Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু

ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌

ডুমুরিয়া (খুলনা) থেকে শেখ মাহতাব হোসেন:
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এখন কেবল এক টি ঐতিহাসিক জনপদই নয়, বরং দেশের দাবা অঙ্গনে এক উদীয়মান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

চুকনগর চেস ক্লাবের নিয়মিত আয়োজনে এবং চুকনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতাগুলো স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

ফিদে (FIDE) অনুমোদিত এই টুর্নামেন্টগুলোতে দেশ-বিদেশের বহু প্রতিভাবান ও রেটেড দাবাড়ু অংশ নিচ্ছেন।
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দাবার প্রসার এবং নতুন প্রজন্মের খেলো য়াড়দের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজন করা হচ্ছে।

দুই দিনব্যাপী সুইজারল্যান্ড পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্না মেন্টগুলোতে আন্তর্জাতিক রেটিং (Standard Rating) পরিবর্তনের সুযোগ থাকায় খেলোয়াড়দের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

বিগত আসরগুলোতে বাংলাদেশ দাবা ফেডারেশনের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় দাবাড়ুদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের রেটেড খেলোয়াড়রাও অংশ নিয়েছেন। সম্প্রতি সমাপ্ত একটি আসরে ভারতীয় দাবাড়ু সৌরভ চৌবে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মোঃ ‌মুহায়মেনুর রহমান (খোকন),

এছাড়া রানার্সআপসহ শীর্ষ স্থানগুলোতে জায়গা করে নেন বাংলাদেশের সুপরিচিত দাবাড়ু দ্বিতীয় স্থান‌ অর্জন করেছেন জয়দেব তৃতীয় স্থান অর্জন করেছেন এমডি শরীফ হোসেন,চুকনগর ডিগ্রি কলেজের হলরুমে আ য়োজিত এই টুর্নামেন্টগুলোর সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করছেন প্রধান সংগঠক দীপ্তিমান বাপ্পি এবং প্রধান বিচারক (Chief Arbiter) হিসেবে ম্যাচ পরিচালনা কর ছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো: আব্দুল্লাহ আল মামুন। খেলাগুলো আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে-র নিয়ম মেনে স্ট্যান্ডার্ড ৬০ মিনিট এবং প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট (Time Control) পদ্ধতিতে অনু ষ্ঠিত হয়।

আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় তরুণদের দাবা খেলার প্রতি আগ্রহী করে তুলছে।

শুধু তাই নয়, বাইরের জেলা এবং বিদেশ থেকে আসা দাবাড়ুদের জন্য আবাসন ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে চুকনগর চেস ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য নজির স্থাপন করে চলেছে।

আগামীতেও এই ধারা অব্যাহত রেখে চুকনগর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের গ্র্যান্ডমাস্টার তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপদের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল বিতরণ ‌ চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার শাহিদুর‌ রহমাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডুমুরিয়া‌ উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস,

সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ মোঃ ‌কামাল হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান লিটন,স্থানীয় ক্রীড়া নুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সফল আয়োজনের জন্য চুকনগর চেস ক্লাব ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

About Author Information

Popular Post

জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার

ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌

Update Time : 05:30 pm, Saturday, 6 June 2026