সাতক্ষীরা প্রতিনিধি।।
সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্য ন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করে।
বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা সম্ভব হয়নি বলে জানিয়েছে শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়ান সদর দপ্তর।
সূত্র আরো জানায়,পুশইন প্রতিরোধে বিজিবি ১৭ ব্যাটা লিয়ান একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
এরমধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়ন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে নিয়মিত অতিরিক্ত রাত্রিকালীন টহল, সীমান্ত এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঁশি, লাইট ও মেঘা ফোনসহ বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া নদীপথে পুশ ইন ঠেকাতে সীমান্তবর্তী নদী এলা কায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতন তামূলক সভাও আয়োজন করা হচ্ছে।
যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে সার্বক্ষণিক দুই সেকশনের একটি কুইক রেস পন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল শাহারিয়ার রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখ ণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের অপচেষ্টা কঠোরভাবে প্র তিহত করা হচ্ছে বলে জানান তিনি।
রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, সীমান্ত বরাবর মাইকিং ও হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হ চ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।
সীমান্ত সুরক্ষায় বি জিবি ১৭ ব্যাটালিয়ান সব সময় সতর্ক রয়েছে।

Reporter Name 



















