ঝিনাইদহ প্রতিনিধিঃ
“ভাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ^কাপ উপভোগ করি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ব্রাজিল ফুট বল সমর্থকদের র্যালী- শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে স্থানীয় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গো ষ্ঠির আয়োজনে এ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
র্যালিতে শহরের বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক, রাজনী তিবিদ, ব্যবসায়ি, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্রাজিল সমর্থক অংশ নেন।
এ সময় সমর্থকেরা ব্রাজিলের প্লেয়ার এবং ফুটবল ও বিশ্বকাপ নিয়ে নানা শ্লোগান দিতে থাকেন।
র্যালীটি স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়, পায়রাচত্তর ঘুরে আবারও ওয়াজির আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাজিল সমর্থক গোষ্টির আহবায়ক সাংবাদিক
রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বাপ্পি ও সাংবাদিক ইমন হাসানসহ অন্যান্যরা।

Reporter Name 



















