চৌগাছা (যশোর): প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজে লার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যা লয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ দীর্ঘ চার দশক ধরে নিষ্ঠা, সততা ও মমত্ব বোধ দিয়ে শিক্ষার আলো ছড়ি য়ে গেছেন।
তিনি কর্মজীবনের দীর্ঘ পথচলা শেষে আজ অবসরে গেলেন। তবে বিদ্যালয়, শিক্ষার্থী ও এলাকাবাসীর হৃদয়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া এই প্রবীণ শিক্ষককে সম্মান জানাতে বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং স্থানী য় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরি ণত হয় কৃতজ্ঞতা ও স্মৃতিচারণের এক মিলনমেলায়।
দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসিডি কলেজের সহযোগী অধ্যাপক ও পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহামুদুর রহমান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ ১৯৬৬ সালের ২৭ এপ্রিল চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা আফছার আলীর আদর্শ ও অনুপ্রেরণায় তিনি শিক্ষাজীবনে এগিয়ে যান। মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে চৌগাছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং যশোর সরকারি বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষ করে ১৯৮৬ সালের ১ জানুয়ারি শিক্ষ কতা পেশায় যোগদান করেন তিনি। এরপর টানা প্রায় চার দশক ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত থেকে হাজারো শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষকতার এই দীর্ঘ সময়ে তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না; ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, পরামর্শদাতা এবং নৈতিকতার অনুকরণীয় প্রতীক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল লতিফ স্যারের মতো শিক্ষকরা একটি সমাজের অমূল্য সম্পদ।
তিনি দায়িত্ব পালনে ছিলেন নিরলস, শৃঙ্খলাপরায়ণ ও অত্যন্ত আন্তরিক। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে তার অবদান ছিল অনস্বীকার্য।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা স্মরণ করেন স্যারের স্নেহ, কঠোরতা ও প্রেরণার কথা, যা তাদের জীবনের সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।
সহকর্মীরাও তার কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ের মুহূর্তে আব্দুল লতিফ স্যার বলেন, “শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা ছিল না, এটি ছিল আমার জীবনের সাধনা। শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না। আমি সবার কাছে কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই গুণী শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ইমামুল হক, আব্দুল মজিদ, শিক্ষক মাওলানা আব্দুল কাদের, সেলিম রেজা, সাবেক শিক্ষক আব্দুল খালেক, মোজাফফর হোসেন, শিক্ষক নাজমুল হোসাইনসহ বিদ্যা লয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
দীর্ঘ কর্মজীবনের পর অবসরে গেলেও আব্দুল লতিফ স্যারের শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজ ন্মের পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে।
তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীই আজ তার কর্মময় জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সমাজের প্রতি তার শ্রেষ্ঠ অবদান।

Reporter Name 



















