গাইবান্দা প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথ মিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে বোনার পাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
এ হত্যার বিচারের দাবিতে বোনারপাড়া সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও নিহত সাইফুল্লাহর স্বজনরা।
পরে তারা মুকুলের বসতঘরে আগু ন দেয় এবং আসবা বপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত রোববার স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে মুকুল ও তার ভাই পলাশের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।
এছাড়া তিনি ওই ইউনিয়নের শিমুলতাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে ও রংপুরের সাত গড়া মডেল কামিল মাদরাসার আল কুরআন বিভাগের (তৃতীয় বর্ষের) ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হত্যার সাথে জড়িত মুকুল বোনার পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
তাকে ইতোমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে রোববার রাত বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।
সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যায় অভিযুক্ত মুকুক ও পলাশের বাড়ি তে বিক্ষুব্ধ জনতা রোববার রাত সাতটার দিকে আগু ন ধরিয়ে দেন।
তিনি বলেন, ২২ সদস্যের একটি টিম আড়াই ঘণ্টার চেষ্টা য় আমরা আগুন নেভাতে সক্ষম হই।
এ সময়ের আগুনে বাড়ি-ঘরের প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমা র বলেন, খুনের ঘটনায় জড়িত থাকার অভি যোগে আশরাফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জড়িত অন্যান্যরা পলাতক রয়েছেন।তাদেরকেও গ্রেপ্তা রের চেষ্টা চলছে।
এদিকে,খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টা ন্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবির।
রাত ৯টার দিকে বিভিন্ন স্লোগানে গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
এ সময় জামায়াত নেতাকর্মীরাও সেখানে অংশ নেন। ঢাকাতেও একই ইস্যুতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির।
আজ ২২ জুন সকাল ১১টায় গাইবান্ধার পৌর পার্ক থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছে গাই বান্ধা ইসলামী ছাত্র শিবির।
অপরদিকে, হ-ত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে অধি বেশন পরবর্তী সময়ে সংসদ চত্ত্বরেই এক সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
সেখানে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় গাইবান্ধার জামায়াত সমর্থিত অন্যান্য এমপিরাও সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া একই ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র প্রতি বাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শোক বার্তা দিয়েছেন গাইবান্ধা-২ সদর আসনের এমপি আব্দুল করিম।
অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক ঘটনায় অবিলম্বে এই হ-ত্যাকাণ্ডে জড়িত বিএনপির সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টা ন্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

Reporter Name 



















