Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়-এমপি আবু সাইদ চাঁদ

আতিকুর রহমান ,চারঘাট:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন,হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসক এর ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়।
আপনারা সেবা গ্রহিতাদের সঙ্গে সুন্দর ব্যবহার চিকিৎসা প্রদান করবেন। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসপাতালে সন্ধ্যার পরে মাদক সেবীদের দেখতে চাই না।
যে দলেরই লোক হোক তাকে ছাড় নয়। মাদকের ব্যপারে কঠোর হয়ে মাদক সেবীদের আটক করে আইনের আও তায় আনার জন্য চারঘাট মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষনা করেছেন। হাসপাতালে চিকিৎসকসহ যেসব পদ শুন্য রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে পুরন হয়ে যাবে বলে আশা করেন।
এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে নিজের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে বেতন দিয়ে পরিছ ন্ন কর্মী রাখার ঘোষনা দিয়েছেন এমপি আবু সাইদ চা৭দ। এছাড়াও হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য একটি আই পিএেস কেনার জন্য ব্যাক্তিগত ভাবে আইপিএস কেনার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য চাঁদ। এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, নিমপা ড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমি টির সদস্য সাব্বির হোসেন মুকুট,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা স্বাস্থ্য কমমপ্লেক্সের গত তিন ৩ বছরের স্বাস্থ্য সেবা সম্পর্কিত এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়ের তথ্য উপস্থাপন করেন।
চিকিৎসা মান উন্নয়নে করণীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যের নিকট তুলে ধরেন।

About Author Information

Popular Post

চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ

হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়-এমপি আবু সাইদ চাঁদ

Update Time : 08:27 pm, Thursday, 2 July 2026