Dhaka , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
ঈশ্বরদীতে বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটতে জনবল সংকট,চিকিৎসাসেবা ব্যাহত যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন আমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ পুলিশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই:এবি পার্টি গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক ঝিকরগাছা মহিলা মাদ্রাসায় ছাত্রী নিপীড়নের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন সাতক্ষীরায় মা-মেয়ে হত্যার দায়ে আসামি আব্দুর রউফ সরদারের মৃত্যুদন্ড ঝিনাইদহ প্রেস ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল

ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:(শেখ মাহতাব হোসেন)খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়া রম্যান ও স্থানীয় কলেজের অধ্যক্ষ জি এম আমানুল্লাহর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণা লংকার লুট করে নিয়ে গেছে।

ঘটনার বিবরণ
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রাতের খাবার শেষে অধ্যক্ষ জি এম আমানুল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যান জি এম আমানুল্লাহকে জিম্মি করে এবং তাঁকে বেঁধে ফেলে।

এরপর ডাকাত দল আলমারি ও ড্রয়ার ভেঙে ঘরে থাকা নগদ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। মালামাল লুট শেষে ডাকাত দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশের বক্তব্য ও পদক্ষেপ
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে এসে ডুমু রিয়া থানার ওসি (তদন্ত) আকছেদ আলী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে।

থানা সূত্রের সর্বশেষ:
রিপোর্ট লেখা পর্যন্ত (আজ বিকেল) এই ঘটনায় ভুক্ত ভোগী পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন

ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : 04:56 pm, Saturday, 4 July 2026