সাতক্ষীরা প্রতিনিধি:
“জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য
দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এ দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাত ক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরে একটি
বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সৌ মেন মৈত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অ তিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএ নপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি মিথুননসরকার ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,বিএনপি নেতা আব্দুর রউফ,
জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফি সার ডাঃ জয়ন্ত কুমার সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সুন্দরবন ফাউ ন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রশা সনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর সাত ক্ষীরার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহপরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

Reporter Name 



















