Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিণাকু-ুতে কাবিখা প্রকল্পে খাল খননে অনিয়ম, নকশা ছাড়াই কাজের অভিযোগ, শ্রমিকের বদলে ব্যবহার হচ্ছে স্কেভেটর

ঝিনাইদহ প্রতিনিধিঃ
সরকারি বরাদ্দ ছিল ড্রেনেজ খাল খননের জন্য। কিন্তু সেই খালের পরিবর্তে খনন করা হয়েছে পানি উন্নয়ন বো র্ডের সংরক্ষিত সেচ খাল।

অভিযোগ রয়েছে,কোনো প্রকৌশল নকশা ছাড়াই পরিচা লিত হয়েছে পুরো কাজ।

অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের প্রকল্প হলেও অধিকাং শ মাটি কাটা হয়েছে স্কেভেটর দিয়ে।

খননের সময় কেটে ফেলা হয়েছে খালপাড়ের অসংখ্য ফলদ ও বনজ গাছ।

পরে নিয়ম ভেঙে খালের ভেতরের পাড়েই রোপণ করা হয়েছে শত শত গাছের চারা।

এতে প্রায় এক হাজার ছয় হেক্টর কৃষিজমির সেচব্যবস্থা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষক রা।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিনাকু-ুতে।

জানা যায়,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে হরিনাকুন্ডু উপজেলায় ডি-১২এক্সকে উ-১২ঢক) ড্রেনেজ খালের ৪ দশমিক ৯৩ কিলোমিটার খননের জন্য ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ২৯৮ টাকা এবং ১-ডি-১১-এন (১-উ-১১-ঘ) ড্রেনেজ খালের ১ দশমিক ৩১ কিলো মিটার খননের জন্য ৩৩ লাখ ৭৭ হাজার ৩৫০ টাকা বরা দ্দ দেওয়া হয়।

প্রকল্পের শর্ত ছিল উপকারভোগী শ্রমিক নিয়োগ, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে সহায়তা নিশ্চিত করা।

কিন্তু অভিযোগ রয়েছে,অনুমোদিত ১-ডি-১১-এন ড্রেনেজ খালের কাজ না করে গত ১১ থেকে ৩০ মে পর্যন্ত শিতলী ও পায়রাডাঙ্গা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত টার্শিয়ারি সেচ খাল (ঞ-২ঝ৪) প্রায় ১ দশমিক কিলো মিটার খনন করা হয়।

অথচ অনুমোদিত ড্রেনেজ খালের কাজ এখনও শুরু
হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, টার্শিয়ারি সেচ খাল ইচ্ছামতো খনন করা যায় না। নির্ধারিত প্রকৌশল নকশা অনুসারে কেবল পুনঃআকৃতি করা যায় এবং সে টিও বোর্ডের তত্ত্বাবধানে।

কিন্তু উপজেলামপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কোনো নকশা বা কারিগরি মতামত নেয়নি।

সমালোচনার মুখে কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর গত ১৬ জুন পানিমউন্নয়ন বোর্ড থেকে অনাপত্তিপত্র নেও য়া হয়।

বোর্ডের কর্মকর্তারা আরও জানান,নিয়ম অনুযায়ী সেচ খালের তলদেশ থেকেনমাত্র ছয় ইঞ্চি মাটি অপসারণ করে পাড়ে ফেলতে হয়,যাতে জমির তুলনায় খাল অতি রিক্ত গভীর না হয়ে পড়ে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।

কোথাও খালঅতিগভীর,কোথাও উঁচু-নিচু হয়ে গেছে। ফ লে সেচের পানি পাশের জমিতে ওঠার পরিবর্তে খালের মধ্যেই আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু তাই নয়,নিয়ম অনুযায়ী খালের বাইরের পাড়ে গাছ লাগানোর কথা থাকলেও এখানে শত শত গাছের চারা রোপণ করা হয়েছে ভেতরের পাড়ে।

পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য,এসব গাছ বড় হলে সেচের পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে।

খননের সময় খালপাড়ের অসংখ্য ফলদ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,প্রকল্পটি দরিদ্র মানুষের কর্মসং স্থানের জন্য হলেও অধিকাংশ মাটি কাটা হয়েছে স্কেভে টর দিয়ে।

শ্রমিকদের দিয়ে কেবল সামান্য অংশের মাটি সমান করা হয়েছে।

কর্মকর্তারা পরিদর্শনে এলে শ্রমিক উপস্থিত থাকলেও অন্য সময় চলেছে মেশিন। শিতলী গ্রামের কৃষক বানাত আলী বলেন,’এভাবে খাল কাটলে মাঠে পানি পৌঁছাবে না।’

কৃষক ওহিদুল ইসলাম বলেন,’জমির চেয়ে খাল বেশি গ ভীর হয়ে গেছে।’

কৃষক রফি উদ্দিন বলেন,’এটি খাল সংস্কার নয়, কৃষক দের জন্য নতুন সমস্যা তৈরি করা হয়েছে।

সরকারের ভালো উদ্যোগ বাস্তবায়নে এমন অনিয়ম হওয়া উচিত নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক খালপাড়ের কয়েকজন নারী বলেন,’খননের সময় ভেকু মেশিন দিয়ে অনেক গাছ উপ ড়ে ফেলা ও কেটে দেওয়া হয়েছে।

বাধা দিলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।’পিআ ইসির দায়িত্বে থাকা কাপাশহাটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগমের স্বামী শরিফুল ইসলাম বলেন,’এ বিষয়ে আমি তেমন কিছুনজানি না।

পিআইও স্যারই ভালো বলতে পারবেন। তবে শ্রমিক নিয়োগ বা মেশিন ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন খালের দাগ নম্বরে আগে ভুল ছিল এখন সংশোধন করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তি পত্র নেওয়া হয়েছে।

বাকি অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলতে চান নি।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন,’সেচ খালের ক্ষেত্রে নির্ধারিত ডিজাইন অনুসরণ বাধ্যতামূলক।

আমাদের কাছে কোনো ডিজাইন চাওয়া হয়নি। বিষয়টি পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটিতে উপস্থাপন করা হবে।’

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন,’খাল খনন নিয়ে অভিযোগ পাওয়া গেছে।

তদন্তে কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন বা খনন কাজে অনি য়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাবিখা-৩ প্রকল্পের উপ- পরিচালক নুরুল ইসলামের মো বাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

হরিণাকু-ুতে কাবিখা প্রকল্পে খাল খননে অনিয়ম, নকশা ছাড়াই কাজের অভিযোগ, শ্রমিকের বদলে ব্যবহার হচ্ছে স্কেভেটর

Update Time : 04:51 pm, Tuesday, 21 July 2026