রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদ কবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়।
বুধবার (২২ জুলাই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অ ভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা নিষ্পত্তি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ২০ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা, মোট ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদ কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যাল য়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারু ন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযা ন নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Reporter Name 



















