- কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃঝিকরগাছায় বণ্যাঢ্য আয়োজনে স্পোর্টস ক্লাবের উদ্যোগে জাকজ মকপূর্ণ আমেজে অনুষ্ঠিত হল “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।২৪জুলাই শুক্রবার বিকা লে বি এম হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
হাজারো দর্শক নন্দিত এ খেলা বেলুন উড়িয়ে আনুষ্ঠা নিক উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখা পড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদককে না বলার আহ্বান জানান।
খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমী ও সাধারণ দর্শকের উপ চে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে বাঁকড়া ইউনিয়ন একাদশ ও ঝিকরগাছা পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণের ধারা বজায় রাখলেও ম্যাচটি সমতায় গড়ায়।
পরবর্তীতে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দুর্দান্ত গোলকিপিং এবং নিখুঁত শটের মাধ্যমে বাঁকড়া ইউনিয়ন একাদশ ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল ও সাধারণ সম্পাদক শাহজান আলী জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ম্যাচগুলোতেও এমন তীব্র লড়াই ও ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Reporter Name 



















