চৌগাছা (যশোর) প্রতিনিধি: আগামী ১ আগস্ট যশোর জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিতব্য জনসভা সফল করা র লক্ষ্যে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের আয়ো জনে এক বর্ধিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জন সভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং দিকনি র্দেশনা প্রদান করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম এ তমাল আহমেদ।
াীতিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১ আগস্টের জনস ভা যশোর জেলা যুবদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসভাকে সফল করতে তৃণমূল থেকে শুরু করে প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে জনসভা সফল করার আহ্বান জানানবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌ গাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এবং চৌগাছা পৌর বিএনপির সভাপতি চঞ্চল হাজী।
তারা বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাক র্মীরা অতীতের মতো এবারও ঐক্যবদ্ধভাবে কাজ করবে ন।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবেন।
এছাড়াও সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপ স্থিত ছিলেন।
বক্তারা জনসভার সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, নেতাক র্মীদের অংশগ্রহণ, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ আগস্টের জনসভাকে সফ ল করতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে পৃথক ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
পাশাপাশি প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সক্রিয় অং শগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা আরও জোর দার করা হবে সভা শেষে আগামী ১লা আগস্টের যশোর জেলা যুবদলের জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয়ে উপস্থিত নেতাকর্মীরা একযোগে কাজ করার অঙ্গী কার ব্যক্ত করেন।
তারা আশা প্রকাশ করেন, এই জনসভায় চৌগাছা উপজে লা ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অং শগ্রহণের মাধ্যমে জনসভা সফল ও সার্থক হবে।

Reporter Name 



















