আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
তবে আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেই সব ক্ষেপ ণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানি য়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকাল ৫:৪৫ মিনিটে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই অতর্কিত হামলা চালানোর চেষ্টা এবং জানিয়েছে যে ওই অঞ্চলে মার্কিন বাহিনী বর্তমানে সতর্ক ও সর্বোচ্চ প্র স্তুত অবস্থায় রয়েছে।
সংবাদ মাধ্যম আক্সিওস জানিয়েছে, ইরান মঙ্গলবার জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর হামলা স্থগিত করার পর, এই অঞ্চলে মার্কিন ঘাটিতে ইরানের এটিই প্রথম হামলা।
ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের কঠোর সামরিক পদক্ষেপে র হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, তেহরান যদি কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তাদের ব্রিজ, বিদ্যুৎকেন্দ্রসহ গুরু ত্বপূর্ণ বিভিন্ন অবকাঠা মোতে হামলা চালানো হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরো স্পষ্ট করে বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তবে আ মরা ফিরে গিয়ে কাজ শেষ করব। আর তা হলে তাদের পুনর্গঠন করতেই বহু বছর বা অনন্তকাল লেগে যাবে।
Bartabd24.com সব খবর সবার আগে