ঝিনাইদহ প্রতিনিধিঃ
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচা র ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন
ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদি কদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সং স্কার কমিশন ১৩৩ টি অধ্যাদেশ জারী করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।
সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প র্যটন খাত অনেক এগিয়ে যাবে।
এছাড়া এই সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না । এনসিপিকে পরামর্শ দেব, না সিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান তবে বিএনপি আপনাদের সহযোগীতা করবে ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ ইসলা মসহ অন্যান্যরা ।

Reporter Name 



















