মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ)ঃ
ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড় দাহ মাদ্রাসা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামের এক ট্রাকচালক নিহত সহ দুই জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই দূর্ঘটনা ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপ জে লার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।
সম্রাট হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান , বৃহস্পতি বার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে ঝিনাইদহ দিকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কু ষ্টি য়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরী ত দিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের স ঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবি নে আটকা পড়েন। এছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আট কে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষ ণে তিনি মারা যান।শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, গভীর রাতে দুর্ঘটনা র সংবাদ শুনে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়।
আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘ র্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাই দহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reporter Name 



















