Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় আটক চৌগাছার আ:লীগের সম্পাদকসহ ৬ জনের ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : 04:55 pm, Saturday, 8 August 2026
  • 78 Time View

ডেস্ক নিউজ: রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আও য়ামী লীগ ও  ছাত্রলীগের ৬ জন নেতা কর্মীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ ও কর্মী মো.আমিনুর রহমান; যশোরের মাইকেল মধুসূদন (এমএ ম)কলেজ শাখা ছাত্রলীগের সাবেল যুগ্ম সম্পাদ ক নান্নু মিয়া,চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভা পতি মো.ইব্রাহিম হোসেন এবং মাদারীপুরের রাজৈর উপ জেলা আওয়ামী লীগের কর্মী সজল আহমেদ।

আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই)কে এম মফিজুর রহমান।

তবে আসামিপক্ষে রিমান্ড শুনানি বাতিল চেয়ে জামিন আবেদন জানান করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শুক্রবার রাতে গুলশান শুটিং ক্লাবের সামনে দায়িত্ব পালনের সময় পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে,গুলশান-১ এলাকার একটি শপিং মলের ফুডকোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও  ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছি লেন ।

সেখানে তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচা লনার লক্ষ্যে গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন।

আবেদনে আরও বলা হয়েছে, রাত পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। তবে অন্যরা কৌ শলে পালিয়ে যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

আটকের সময় আসামিদের কাছ থেকে কার্যক্রম আও য়ামীলীগের যশোর জেলার চৌগাছা উপজেলা শাখার একাধিক কমিটির তালিকা জব্দ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন গুলশান থানার এসআই জাহিদ হাসান।

পুলিশের ভাষ্য,প্রাথমিক তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা এবং তারা দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন পরিক ল্পনা ও ষড়যন্ত্র করে আসছিলেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া, পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

মামলার তদন্ত কর্মকর্তা কে এম মফিজুর রহমান বলেন, গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়নসহ নানা কমিটির নথি জব্দ করা হয়।

মূলত তারা উপজেলা ও ইউনিয়নে নতুন কমিটি গঠনের কাজ করছিলেন। তাদের কাছে সভাপতি-সাধারণ সম্পা দকের সিল পাওয়া গেছে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ঢাকায় আটক চৌগাছার আ:লীগের সম্পাদকসহ ৬ জনের ৩ দিনের রিমান্ডে

Update Time : 04:55 pm, Saturday, 8 August 2026