Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় আবু হানিফা (৭০) নামে এক অটোবাইক চালক নিহত হয়ে ছেন।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে রাজৈর বাসস্ট্যা ন্ড এলাকায় হামিম পরিবহনটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়।
এতে অটোবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন আ হত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা শরণখোলা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বাসটি পার্কিং করার সময় কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং ব্রেকের ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরি দর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

Update Time : 04:07 pm, Sunday, 9 August 2026