যশোর প্রতিনিধি; যশোরে ইজিবাইকের সঙ্গে মোটরসা ইকেলের মুখোমুখি সংঘর্ষে চৌগাছার স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে যশো র ক্যান্টনমেন্টের সেনা সরণি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা পৌরসভার মডেলপাড়ার বাসিন্দা রশিদের স্ত্রী সাবিরা খাতুন (৩৬) এবং তাঁর স্বামী আব্দুর রশিদ (৪৫)।
তাঁদের গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে।
স্থানীয় ও পারিবারিরের সদসঢ়রা জানা আজ, রোববার সকালে সাবিরা খাতুন ও তাঁর স্বামী আব্দুর রশিদ মোটর সাইকেলে করে যশোর শহর থেকে চৌগাছার দিকে আচ্ছি লেন। পথিমধ্যে যশোর ক্যান্টনমেন্টের সেনা সরণি গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবা ইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়।
গুরুতর আহত আব্দুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কুয়েতপ্রবাসী ছিলেন।
চৌগাছা বাজারের মুক্তা ইলেকট্রনিক্সের লোকমান তাঁর আপন বড় ভাই।
স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুর খবর মাধবপুর গ্রামে পৌঁছা লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নে মে আসে।
পরে গ্রামের বাড়িতে তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন করা হয়েছে।

Reporter Name 



















