ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জন গণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃ পক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন,ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিক দের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ব ও দেশপ্রেমে। সাংবাদি কদের স্বস্তি বা অর্থ আকৃষ্ট করবে না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও কর্তৃপক্ষকে বাধ্য করার জন্যই সাংবাদিকতার জন্ম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজি ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। তবে অর্থ-বিত্তের পেছনে ছুট লে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
তিনি বলেন,আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।
সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদি করাও তাঁদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখ বেন। সেই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রে র বৃহত্তর স্বার্থে। সরকার নিজেদের শুধরে নিতে চায় এবং সেই শোধরানোর প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমি কা দেখতে চায়।আমরা হাতে হাত রেখে একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চাই—এটাই এই সরকারের নীতি।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করার উদ্যোগ নেবে।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়ো জন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতি ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএ নপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তা লিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমা ধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুম ন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

Reporter Name 



















