ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে।
রবিবার (২৩ আগষ্ট) সকলে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লি কপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারি বারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার ভা তিজা ও চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে চাচাতো ভাই শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরে র বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘট নাস্থলেই তিনি তবিবার মারা যান।
কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে একই সাথে কোটচাঁদপুর থা নায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Reporter Name 



















