শহীদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) কৃষকের জন্য বরা দ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম কর লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সং স্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি
শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পা ড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যো গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যকালে এই হুঁশিয়ারি দেন। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্ত্রী বলেন, “কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কা রসাজি করলে তার ঠিকানা হবে হাজতে।
কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে।
সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা ৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকর ণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতি কভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
এ সময় শালিখার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না।
সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।” এ জন্য স্থানী য়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন।
এ সময় বিএনপি সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু,সদস্য সচিব মনিরুজ্জান চকলে ট,জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন,সাবেক উপ জেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















